ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে আউলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের আহ্বান

মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে আউলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের আহ্বান

শিশু নির্যাতন ও বলাৎকারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৃত মানুষের মর্যাদা রক্ষায় মহান আউলিয়ায়ে কেরামের মানবিক শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। আল্লাহর ওলীগণ ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করেছিলেন— তাদের কাছে শিশুরাও নিরাপদ ছিল, ইসলাম ন্যায়বিচার, মানবিকতা ও আমানতদারির শিক্ষা দেয়। শিশুদের ওপর যৌন নির্যাতন, বলাৎকার ও শারীরিক-মানসিক নিপীড়ন গুরুতর অপরাধ। ধর্মীয় পরিচয় বা প্রাতিষ্ঠানিক মর্যাদার অজুহাতে কোনো অপরাধ আড়াল করা যাবে না। অভিযোগ উঠলে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ বিচার করতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও মশুরীখোলা দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ্? আহ্সানুল্লাহ (রহ.) এর ১০১তম ইসালে সাওয়াব মাহফিল ও মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠিত লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসার কোরআনে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ী প্রদান) অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গবার রাজধানীর নারিন্দায় মশুরীখোলা দরবার শরীফে দিনব্যাপী ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের সভাপতিত্ব করেন হযরত শাহ্? আহ্?সানুলাহ (রহ.) ওয়াকফ্? এস্টেটসের অষ্টম মোতাওয়ালী হযরত মাওলানা শাহ্? মুহাম্মদ আহছানুজ্জামান (রহ.)'র ছোট সাহেবজাদা বর্তমান গদ্দীনেশীন পীরসাহেব হাফেজ মাওলানা মুফতি শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান (মা.জি.আ.)। এসময় মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ মুহাম্মদ আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জীবন, ঐতিহ্য এবং ব্রিটিশ ভারতের মুসলমানদের কল্যাণে তার অবদান নিয়ে দলিলভিত্তিক গবেষণা ও ঐতিহাসিক তথ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত