ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এর মাল্টিপারপাস রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচির শুরুতে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস। প্রধান আলোচক তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক ও কৃষি উন্নয়ন এবং পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতির প্রসার, কৃষি ও সেচ খাতের উন্নয়ন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রণয়নে জিয়াউর রহমানের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ।

বিশেষ আলোচক কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতা, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, ১৯৭৫ সালের এ দিনে দেশের সংকটময় রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান সংঘটিত হয়, যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। সঞ্চালনা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান ও ড. মো. উজ্জ্বল হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত