ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা

ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দিবসটি উপলক্ষে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সকল রেঞ্জ ও জেলা কার্যালয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় দিবসটির তাৎপর্য তুলে ধরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সদর দপ্তর, রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে যথাযথ পতাকা বিধি অনুসরণ করে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠের মাধ্যমে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং সমসাময়িক তাৎপর্য তুলে ধরা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত