
দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী সামনে রেখে 'বড় আয়োজনের' পরিকল্পনা করছে বিএনপি। প্রয়াত দলীয় প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী 'বড় পরিসরে' আয়োজন করতে এরইমধ্যে দলের স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য আলোচনা করতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবেন জ্যেষ্ঠ কয়েকজন নেতা বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। গত রোববার রাতে তিনি বলেন, তিনিসহ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেবেন।