
বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০। ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, নতুন প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এ ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি ও স্টাইলের এক অনন্য অভিজ্ঞতা। পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করতে এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এর ৮৫ মিলিমিটার ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট অপশন ছবিতে স্বাভাবিক গভীরতা ও ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করে, যা মূল ব্যক্তিকে আলাদাভাবে ফুটিয়ে তোলে। ফলে প্রফেশনাল পোর্ট্রেট, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন কিংবা বিজনেস ট্রাভেলের মুহূর্তগুলোতে পাওয়া যাবে আরও আকর্ষণীয় ছবি।
ভিভো ভি৮০-এর ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটির প্রি-অর্ডার এরইমধ্যে শুরু হয়েছে। গ্রাহকরা দেশের ভিভো অথরাইজড চ্যানেলগুলো থেকে প্রি-অর্ডার করতে পারবেন। পাশাপাশি স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধাও উপভোগ করতে পারবেন।
সৃজনশীলতা ফুটিয়ে তুলতে এতে থাকছে এআই ক্রিয়েটিভ ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস ফিচার, যা ছবিতে যোগ করবে ভিন্নধর্মী লাইটিং ইফেক্ট।
পাশাপাশি, সামনে ও পেছনের ক্যামেরায় ৪কে ৬০ এফপিএস ভিডিও ধারণের সুবিধা প্রতিটি মুহূর্তকে আরও স্পষ্ট ও মসৃণভাবে ক্যাপচার করতে সহায়তা করবে। ক্যারিয়ারের ব্যস্ততায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে ভিভো ভি৮০-তে রয়েছে ৭,২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। পাশাপাশি, নতুন অরিজিনওএস ৭ দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে যোগ করবে নতুন অভিজ্ঞতা। ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্জ আই প্রটেকশন ডিসপ্লে কাজের পাশাপাশি বিনোদনেও দেবে স্পষ্ট ও মসৃণ ভিউইং অভিজ্ঞতা।