ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন

বিএমইউর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ২৫ সদস্যবিশিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন চিফ মেডিকেল টেকনোলজিস্ট একেএম সাইদুল ইসলাম (খোকন) ও সাধারণ সম্পাদক হলেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. সোহরাব হোসেন। গত মঙ্গলবার বিএমইউর সম্মানিত প্রক্টর ডা. শেখ ফরহাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন মো. সফিকুর রহমান (সুমন)। সহ-সভাপতি হলেন মো. মতিউর রহমান, মো. রফিকুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. আব্দুল মোমিন সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. সাইফুল্লাহ খালেদ, মো. নেছার উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হলেন মো. ওবায়দুর রহমান (নীরব)। সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মো. শাহ আলম। অর্থ সম্পাদক হলেন মো. লোকমান হাকিম (হিমেল)। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত