ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ ইউটিউবার আটক, এক মাসের কারাদন্ড

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ ইউটিউবার আটক, এক মাসের কারাদন্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার হওয়া দুই ইউটিউবারকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রামামান আদালত।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার শ্যামলীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— ওই উপজেলার নাগরোহা দক্ষিনপাড়া গ্রামের শাহ আলমের ছেলে তানভীর আহম্মেদ মিঠু (২৮) ও নুর মোহাম্মদের ছেলে মো. আশিক (১৯)।

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই ২ ইউটিউবারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। সেইসাথে ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনদিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,ইয়াবা,গ্রেপ্তার,ইউটিউবার,কারাদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত