ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘ডে কেয়ার’ সেন্টার উদ্বোধন

বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘ডে কেয়ার’ সেন্টার উদ্বোধন

বাংলাদেশ জাতীয় জাদুঘরে কর্মরত নারী কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ডে কেয়ার’ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নবপ্রতিষ্ঠিত এই ‘ডে কেয়ার’ সেন্টারটি জাদুঘরে কর্মরত নারী কর্মচারীদের সন্তানদের নিরাপদ ও সুষ্ঠু পরিচর্যার সুযোগ নিশ্চিত করবে। পরিবারবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ। ‘ডে কেয়ার’ সেন্টার উদ্বোধনের মাধ্যমে কর্মক্ষেত্রে নারী কর্মীদের অংশগ্রহণ, স্বাচ্ছন্দ্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কর্মচারীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলাম এবং জাদুঘরের সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত