ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের চার্জগঠনের তারিখ পেছাল

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের চার্জগঠনের তারিখ পেছাল

আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়েছে। চার্জগঠন শুনানির জন্য আগামী ১৭ জুন নির্ধারণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। এদিন মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে, আসামি পক্ষের আইনজীবীরা চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পেছানোর জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৭ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেন। গত ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক। তিনটি মামলার এজাহার থেকে জানা যায়, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত