
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন গবেষণা প্রকল্পসগুলোর মধ্যবর্তী মূল্যায়ন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এবারের অর্থবছরে পাঁচটি গবেষণা ক্ষেত্রে রাজস্ব ও উন্নয়ন বাজেটের অর্থায়নে বাস্তবায়নাধীন মোট ৬৫টি গবেষণা প্রকল্পের মধ্যমেয়াদি অগ্রগতি মূল্যায়ন করা হয়। সকাল ১০ ঘটিকায় প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর মূল্যায়ন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সভা শুরু হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। সভায় বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গে সঙ্গে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা ও প্রকল্প পরিচালকরাও উপস্থিত ছিলেন। সভার শুরুতেই উপস্থিত সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান। এ সময় তিনি চলমান অর্থবছরের জন্য চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রভিত্তিক পরিসংখ্যান উপস্থাপন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি