ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিইউপিতে ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড অ্যাডুকেশন ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

বিইউপিতে ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড অ্যাডুকেশন ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্যতম বৃহৎ ক্যারিয়ারভিত্তিক আয়োজন ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড অ্যাডুকেশন ফেস্ট ২০২৬’ সফলভাবে আয়োজন করেছে। গত ১৭, ১৮ এবং ২১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এ উৎসবের মূল উদ্দেশ্য ছিল কোম্পানি বুথ, সেমিনার, নেটওয়ার্কিং সেশন এবং নিয়োগ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে কর্পোরেট জগতের কার্যকর সংযোগ স্থাপন করা। এই উৎসব দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, শিল্পখাতের বিশেষজ্ঞ, অ্যালামনাই এবং উদীয়মান তরুণ পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসে, যা ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আয়োজনজুড়ে মতবিনিময় কার্যক্রম, ক্যারিয়ারভিত্তিক প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ সম্পর্কে ধারণা প্রদান এবং তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। প্রধান অতিথি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার পাশাপাশি একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সরাসরি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত