ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ

১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ

সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত ১০০টি পুস্তক ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ করেছে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটি। এর মাধ্যমে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থা আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম।

বৈঠকে জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ এবং পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট ও সংসদীয় বিতর্কসমূহ ডিজিটালাইজ করার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ একটি প্রতিবেদন উপস্থাপন করে।

এছাড়া ই-পার্লামেন্ট সংক্রান্ত প্রকল্পটির ডিপিপি দ্রুততম সময়ের মধ্যে একনেকে পাঠানোর যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন?্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়েছে। এছাড়া, গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনায় ক্রয়যোগ্য খসড়া পুস্তক তালিকায় গুম-সংক্রান্ত পুস্তকসমূহ সংযোজনসহ পূর্ণাঙ্গ তালিকাটি চূড়ান্ত করার লক্ষ্যে মূল কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত