ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর লাশ উদ্ধার

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর লাশ উদ্ধার

সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের ভেতর থেকে হাইকোর্ট বিভাগের কর্মচারী মো. কামাল হোসেনের (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ভবনের ওয়াশরুমের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, কামাল হোসেন হাইকোর্টের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে বিজয় ৭১ ভবনের অষ্টম তলায় ওয়াশরুমের ভেতর গ্রিলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত