ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউতে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স : এ নিউ ইরা ইন রেডিওলজি’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স : এ নিউ ইরা ইন রেডিওলজি’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর এ ব্লক অডিটোরিয়ামে অত্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার উপ-কমিটির উদ্যোগে গতকাল সোমবার ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি (Artificial Intelligence: A Nwe Era in Radiology) শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজ্ঞ বক্তারা মত দেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে চিকিৎসকদের বিকল্প নয়; বরং এটি চিকিৎসা সেবার মানোন্নয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা রেডিওলজিতে ‘এ আই’ এর অবদান অনস্বীকার্য। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। এছাড়াও সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন সার্জিারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত