ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবি উপাচার্যের চীন গমন

ঢাবি উপাচার্যের চীন গমন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘চাইনিজ ব্রিজ’ প্রোগ্রামে যোগ দিতে গতকাল মঙ্গলবার পাঁচ দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ব্রিজ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা প্রোগ্রামের মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই প্রোগ্রামের অধীনে, শিক্ষার্থীরা তাদের প্রথম দুই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তৃতীয় বছর ইউনান বিশ্ববিদ্যালয়ে কাটাবে এবং চতুর্থ বছর সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত