ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চীন সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি উপাচার্য

চীন সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ৫-দিনের চীন সফর শেষে গত শনিবার দেশে ফিরেছেন। সফরকালে গত শুক্রবার বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগ্রাম বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের বাংলা বিভাগের স্নাতক শিক্ষার্থীদের বাংলা শোনা, বলা, পড়া এবং লেখার দক্ষতা কার্যকরভাবে বৃদ্ধিতে সহযোগিতা করবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ের বাংলা ভাষা প্রোগ্রামের শিক্ষাদান ও প্রশিক্ষণে পরাস্পরকে সহযোগিতা করবে। ইউনান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ভাষার ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে ইউনান বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা প্রোগ্রামের পাঠ্যক্রম সূচি অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষাদান সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত