
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক ও মোটিভেশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে নিরাপদ চলাচল, সড়ক নিরাপত্তা এবং পথচারী ও চালকদের দায়িত্বশীল আচরণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। তাই তাদের মধ্যে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলাপূর্ণ চলাচলের বিষয়ে ছাড়াও একজন সুযোগ্য নাগরিক হিসেবে সমাজের সবক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি