
বাংলাদেশের বাজারে ফর্ডিফাইড সয়াবিনে কোনো ভারী ধাতু নেই বলে জানিয়েছে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত গবেষণা ফলাফলে সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা জানান। শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই খোলাবাজার থেকে ১৯৩টি ফর্টিফাইড নমুনা সংগ্রহ করে নিজস্ব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা করে কোনো নমুনাতে ভারী ধাতুর অস্তিত্ব পায়নি। বাংলাদেশের বাজারে সকল সয়াবিন তেল বিশুদ্ধ। এতে কোনো ভারী ধাতু নেই। গতকাল বুধবার অফিসার্স ক্লাব ঢাকায় বিশ্ব মান দিবস- ২০২৬ উপলক্ষে 'Shared vision for a better world-Affordable and Clean Energু' অর্থাৎ 'অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি