ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বৈদ্যুতিক গাড়িতে কার লোন দিতে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে চুক্তি

বৈদ্যুতিক গাড়িতে কার লোন দিতে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে চুক্তি

আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের (আরা) সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এই চুক্তির আওতায় আরার বৈদ্যুতিক গাড়ির ক্রেতারা ইউনাইটেড ফাইন্যান্স থেকে কার লোন নিতে পারবেন। সম্প্রতি ঢাকায় আরার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ইউনাইটেড ফাইন্যান্সের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনির উদ্দিন এবং আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোখলেসুর রহমান আখতার এবং ইউনাইটেড ফাইন্যান্সের হেড অব কার লোন মোহাম্মদ হেদায়েতুর রহমান। দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত