ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেটে ২২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সিলেটে ২২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ছয়টি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল ও সাবান। এসব পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ ৫ হাজার ৭১০ টাকা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া ও সংগ্রাম সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত