
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। সিমেন্টের বস্তায় রাখা ছিল এসব ককটেল।
গতকাল বুধবার সকালে এসআরবি-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।
এসআরবি জানিয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেলগুলোও থানায় হস্তান্তর করা হয়েছে।