ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের রামচন্দ্রপুরের কোদালধর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন (৫৫) সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল হক জানান, নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত