ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ইসলামী ব্যাংকের তিনটি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন

ইসলামী ব্যাংকের তিনটি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী বাংলাদেশীদের সঞ্চয় ও বিনিয়োগ বহুমুখীকরণের সুবিধার্থে নতুন ৩টি বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে। ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন গতকাল বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন বৈদেশিক মুদ্রা হিসাব তিনটি হলো; মুদারাবা নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) সেভিংস একাউন্ট, আল ওয়াদীয়াহ নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) কারেন্ট একাউন্ট, মুদারাবা নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) টার্ম ডিপোজিট একাউন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টও (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত