ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ২১৬তম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ২১৬তম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিশ্বের অন্যতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা কিউএস প্রকাশিত 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭'-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গত মঙ্গলবার প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ায় ৩৭তম এবং এশিয়াজুড়ে ২১৬তম অবস্থান অর্জন করেছে। এই অর্জন আঞ্চলিক উচ্চশিক্ষা অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান অগ্রগতি ও আন্তর্জাতিক পরিচিতির প্রতিফলন। জাতীয় পর্যায়েও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সর্বশেষ কিউএস এশিয়া র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এই সাফল্য বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ধারাবাহিক অগ্রযাত্রাকে তুলে ধরেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত