
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দিনের প্রথম পর্বের কর্মসূচি হিসেবে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.) এবং ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মো. আশরাফুল ইসলাম। ২য় পর্বে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যানারোমা ভবনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক (বাংলা) আরিফা সুলতানার সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্য থেকে আইসিই বিভাগের ছাত্রী ইলমা জাহান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিনুল হাসান নিহাল, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক পলাশ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বরকত উল্লাহ বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি