ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় 'আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় 'আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী আয়োজিত 'আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বাংলাদেশ নৌবাহিনী সেনাবাহিনী দলকে ৪৩-৪০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত