ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ঢাবি ও সিআইটিআইর মধ্যে সমঝোতা

তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ঢাবি ও সিআইটিআইর মধ্যে সমঝোতা

তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগ এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট (সিআইটিআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মো. মনির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং, গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশিদসহ বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত