ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ইউজিসি চেয়ারম্যানের

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ইউজিসি চেয়ারম্যানের

খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ-ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন; এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান দেশের অর্থনীতির বর্তমান আকার প্রায় ৫০০ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এটিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পাশাপাশি এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা, গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীকে সনদ দেওয়া নয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণা ও দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত