
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর যুবদল পৃথক পৃথকভাবে এই কর্মসূচি পালন করে। গতকাল রোববার বিকালে নগরীর পৃথক পৃথক স্থান থেকে এসব বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এরমধ্যে নগরীর ঈহগাহ মাঠ থেকে বের হওয়া মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপি, সংগঠনের সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার, সহ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন, সদস্য আব্দুল কাফি শাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাইদ ফারহান, সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ, সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মনি। এর আগে, নগরীর স্টেশন রোড এলাকা থেকে উত্তর জেলা যুবদলের নেতৃত্বে মিছিলটি বের হয়ে নতুন বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন নবগঠিত উত্তর জেলা যুবদলের সভাপতি সুজাউদ্দৌল্লা সুজা, সিনিয়র সহ সভাপতি রবিউল করিম বিপ্লব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হলুদ। একই ইস্যুতে নগরীর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। এ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান সবুজ ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান সুমন। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি জোবায়ের হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন ও শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু।