
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করা হয় এবং ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠান উদ্বোধন করেন। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন), ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি