ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আর্থিক সেবা প্রদানকে আরও সম্প্রসারিত করে চলেছে মধুমতি ব্যাংক

আর্থিক সেবা প্রদানকে আরও সম্প্রসারিত করে চলেছে মধুমতি ব্যাংক

ব্যাংকিং কার্যক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্য নিয়ে গতকাল রোববার স্থানান্তরিত ফরিদপুর শাখা এবং শাখার নিয়ন্ত্রণাধীন কানাইপুর উপশাখার উদ্বোধন করেছে মধুমতি ব্যাংক। স্থানান্তরিত শাখাটি কোতয়ালী থানাধীন থানা রোডের শরিফুন্নেসা পিস টাওয়ারে অবস্থিত এবং নতুন উপশাখাটি ফরিদপুর সদর থানাধীন কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. মার্কেটে অবস্থিত। প্রধান অতিথি হিসেবে, দুটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে, স্থানান্তরিত শাখা ও নতুন উপশাখার উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এ মান্নান খান। অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. সফিউল আজম। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, ফরিদপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. শামীম আশরাফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত