
এবি ব্যাংক ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’- এ মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক) ২০২৪-২৫ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর কাছ থেকে এবি ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় আরও উপস্থিত ছিলেন- মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পরিচালক জাকিয়া সুলতানা, এবি ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান তৌফিক হাসান ও হেড অব কার্ড (ভারপ্রাপ্ত)-এর ইশায়েত ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি