ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিএসসিপিএলসি-এর ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বিএসসিপিএলসি-এর ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ২৩ নভেম্বর ২০২৫খ্রি. গতকাল রোববার সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও কোম্পানির চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় বিধিবদ্ধ অপরাপর বিষয়ের পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। বর্ণিত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মো. জানে আলম, অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিদ্যুৎ চন্দ্র আইচ, যুগ্মসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট; সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, যুগ্মসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; কর্নেল একেএম আব্দুর রহমান ফেরদৌস; মো. মনিরুজ্জামান, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; নাসরিন ফাতেমা আউয়াল, সাবেক পরিচালক, এফবিসিসিআই এবং স্বতন্ত্র পরিচালক, বিএসসিপিএলসি ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত