ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

চলতি ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গত বুধবার প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত