ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আইএফআইসি ব্যাংকের PCI DSS সার্টিফিকেশন অর্জন

আইএফআইসি ব্যাংকের PCI DSS সার্টিফিকেশন অর্জন

কার্ড ডাটা নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএফআইসি ব্যাংক পিএলসির ধারাবাহিক অঙ্গীকার ও সক্ষমতার প্রতিফলন হিসেবে ব্যাংকটি টানা চতুর্থ বছরের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI DSS) সার্টিফিকেশন অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত সার্টিফিকেশন হস্তান্তর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার হাতে আনুষ্ঠানিকভাবে PCI DSS সার্টিফিকেশন হস্তান্তর করেন সার্টিফিকেশন প্রদানকারী প্রতিষ্ঠান রিস্ক অ্যাসোসিয়েটস (Risk Associates)-এর সিইও ড. আফতাব রিজভি এবং এসএসএল ওয়্যারলেস (SSL Wireless) লিমিটেডের সিইও ইফতেখার আলম ইসহাক। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ, সিনিয়র টিমের সদস্য, বিভিন্ন কর্মকর্তা এবং রিস্ক অ্যাসোসিয়েটস ও এসএসএল ওয়্যারলেস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত