
আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন এই স্লোগানকে ধারণ করে গতকাল সোমবার আর্থিক সাক্ষরতা দিবস-২০২৬ পালন করে জনতা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে জনতা ব্যাংকের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে। র্যালিটি জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে মতিঝিল-দিলকুশা ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে। উক্ত র্যালিতে ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকরাসহ সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি