ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কার্বন হিসাবকে আরও জোরদার করতে ইউসিবির চুক্তি

কার্বন হিসাবকে আরও জোরদার করতে ইউসিবির চুক্তি

পরিবেশ সুরক্ষা এখন শুধু আলোচনার বিষয় নয়, বরং দায়িত্বের অংশ। এই দায়িত্বকে আরও শক্তভাবে গ্রহণ করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ব্যাংকটি কার্বন অ্যাকাউন্টিং বা কার্বন নিঃসরণ পরিমাপকে আর ফলপ্রসূ করার লক্ষ্যে একটি চুক্তি করেছে আর্নস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইজরি সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড (ইওয়াই এএসবিএল-এর সঙ্গে। সম্প্রতি ইউসিবির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়। এটি ব্যাংকের পরিবেশগত স্থায়িত্ব (এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি) জোরদার করার কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ইউসিবির গ্রিনহাউস গ্যাস (GHG) ইনভেন্টরি বা নিঃসরণ তালিকা প্রস্তুত করতে সহায়তা করবে ইওয়াই এএসবিএল। সহজ ভাষায় বলতে গেলে, ব্যাংকের কার্যক্রম থেকে কতটুকু কার্বন নিঃসরণ হচ্ছে- তা পরিমাপ ও বিশ্লেষণ করা হবে। এর মধ্যে থাকবে- ব্যাংকের নিজস্ব কার্যক্রম থেকে সরাসরি নিঃসরণ (স্কোপ ১); বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহারের মাধ্যমে সৃষ্ট নিঃসরণ (স্কোপ ২) এবং ব্যাংকের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পরোক্ষ নিঃসরণ (স্কোপ ৩)। এই পরিমাপের মাধ্যমে ইউসিবি তার পরিবেশগত প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত