
রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের ডিস্ট্রিবিউটরদের অর্থ সংগ্রহবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গত মঙ্গলবার ব্যাংকের হেড অফিস ভবনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মো. জসীম উদ্দিন এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর (ফাইন্যান্স) উজমা চৌধুরী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টও পারভীন আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের ডিস্ট্রিবিউটরদের অর্থ সংগ্রহ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি