ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি

দেশের অন্যতম প্রধান শরিয়াহ্ ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পবিত্র মাহে রমজান উপলক্ষে পথে পথে রোজাদারদের মধ্যে ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মো. রাফাত উল্লা খান বলেন- রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজের প্রান্তিক ও অসচ্ছল রোজাদারদের পাশে দাঁড়ানোই সেই মূল্যবোধেরই অংশ। এ লক্ষ্য থেকেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এসএম আবু জাফর উপস্থিত ছিলেন। রমজানের তাৎপর্য ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রমের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পথচলতি রোজাদার, শ্রমজীবী মানুষ, পথশিশু, দিনমজুর, রিকশাচালক, দিনমজুর ও নিম্নআয়ের ব্যক্তিদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত