
গতকাল সোমবার জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং ফয়েজ আলম উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রুহিয়া আখতারের সভাপতিত্বে বিভাগীয় কার্যালয়ের এরিয়া প্রধানসহ সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপক সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ পরিশোধের মানসিকতা আছে কি না, তা দেখে ভালো গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণের নির্দেশনা দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি