
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। ব্যাংকের আশুলিয়া শাখার ব্যবস্থাপক জনাব মুহাম্মদ আব্দুল গাফফারের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তারা গত বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ তারিখে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও গত রবিবার মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়। উক্ত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জনাব আরব ফজলুর রহমান, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার জনাব আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন জনাব মো. সফিকুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্যরাসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি