ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

৭৮৪ জেলে পরিবারকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা

৭৮৪ জেলে পরিবারকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা

দেশের উপকূলীয় এলাকার ৭৮৪ জন নিবন্ধিত জেলেকে প্রায় ৭৯ লাখ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতার আওতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি জেলে পরিবারকে দশ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রজনন মৌসুমে মা মাছ রক্ষার জন্য আগামী ১১ জুন পর্যন্ত সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে দেশের উপকূলীয় এলাকার সব জেলে বা মৎস্যজীবীর একমাত্র আয়ের পথ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে তৃণমূল পর্যায়ের অসংখ্য মৎস্যজীবী সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দেশের মৎস্য সম্পদের বৃহত্তর স্বার্থে জেলেদের এ ত্যাগ ও সাময়ির অসুবিধার কথা আমলে নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত