ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেটে ট্রাস্ট ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটে ট্রাস্ট ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ট্রাস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সিলেট জেলার সব তফসিলি ব্যাংকের সহযোগিতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে এ সম্মেলনের আয়োজন করে। শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে সিলেট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ রিস্ক অফিসার (সিআরও) আখলাসুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সিলেট অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. মোহাম্মদ আব্দুল কাদির। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত