ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারী সহকর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ সেশন

প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারী সহকর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ সেশন

প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে নারী সহকর্মীদের অংশগ্রহণে একটি বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং মানবসম্পদ বিভাগ প্রধান (ইনচার্জ) ভিপি মো. মইনুল হক সিরাজী। আয়োজনটি সঞ্চালনা করেন ব্যাংকটির লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারের এসএভিপি নওরিন নকীব। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত