
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র সিলেট অঞ্চলের ১০টি শাখা ও ১৫টি উপশাখার অংশগ্রহণে গত ১৮ জুলাই লা ভিস্তা হোটেলে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহযোগী প্রশাসক সর্বজনাব আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার। ব্যাংকের এসইভিপি আবু রুশদ ইফতেখারুল হক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসারগণ এবং উপশাখার ইনচার্জগণও সভায় অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি