ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

অগ্রণী ব্যাংকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

অগ্রণী ব্যাংকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ১০ দিনব্যাপী ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট এবং ক্রেডিট অপারেশন অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট শীর্ষক ২টি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়েছে। ৩০ জুলাই এবিটিআইয়ে সমাপনী অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স দুটিতে প্রধান কার্যালয়, সার্কেল, অঞ্চল ও বিভিন্ন শাখার ৯২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত