
মধুমতি ব্যাংক পিএলসির ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা ৩০ জুলাই রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খানসহ অন্যান্য পরিচালক, শেয়ারহোল্ডার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম, বহিঃনিরীক্ষক ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি