
পূবালী ব্যাংক পিএলসি. পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান (২০০১-২০০২) ও সাবেক পরিচালক (১৯৮৪-২০২৫), বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির উদ্দিন আহমদের স্মরণে সম্প্রতি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ১২ জুলাই ২০২৬ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পূবালী ব্যাংক কর্মচারী সংঘের (বাংলাদেশ) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন এবং পূবালী ব্যাংকের অগ্রযাত্রায় তার দীর্ঘদিনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম মনির উদ্দিন আহমদের সন্তান ও পূবালী ব্যাংক পিএলসির পরিচালক কবির আহমদ এবং তার সন্তান সবির আহমদ ও নাদির আহমদসহ সংঘের নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি