
প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম পামপে (PalmPay). সম্প্রতি ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় পামপে’র কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সুবিধা গ্রহণের পাশাপাশি স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফ সুবিধাসহ ডুয়াল-কারেন্সি ডেবিট কার্ড, আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা এবং বিশেষ শর্তে বিভিন্ন কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করতে পারবে। এ ছাড়া তারা প্রাইম ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম প্রাইমপে ব্যবহারেরও সুযোগ পাবেন। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্বয়ংক্রিয়ভাবে বেতন বিতরণের পাশাপাশি ২৪ ঘণ্টা কর্পোরেট পেমেন্ট সেবা গ্রহণ করা যাবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি