
গতকাল রোববার ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (IPNA)-এর উদ্যোগে ‘সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’-এর ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপনা-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম। বাংলাদেশে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল সমস্যায় আক্রান্ত শিশুদের সেবার মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এই বিশেষায়িত কোর্সের আয়োজন করা হয়। এবারের ব্যাচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত থেরাপিস্ট, সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী), স্পেশাল এডুকেশন টিচার (বিশেষ শিক্ষক) এবং অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, যারা এই ট্রেনিং নিয়েছেন এই শিক্ষা, মানবিক ও সামাজিক দ্বায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীদের উদ্দেশে সচেতনতা বৃদ্ধি করতে হবে, বাংলাদেশে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের সঠিক পরিচর্যা ও পুনর্বাসনের জন্য দক্ষ পেশাজীবী এবং সচেতন অভিভাবক তৈরি করা সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি-এর এই কোর্সটি থেরাপিস্ট ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানদের বৈজ্ঞানিক উপায়ে সহায়তার ক্ষেত্রে স্বাবলম্বী করে তুলবে। উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সচেতনতা বৃদ্ধি তাগিদ প্রদান করেন সেই সাথে শিশুদের জন্য মোবাইল ফোন ব্যবহার রোধের জন্য পারিবারিক ভাবে পদক্ষেপ নিতে হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, গর্ভাবস্থায় মা ও শিশুর প্রতি যত্নশীল হতে হবে পরীক্ষা নিরিক্ষার মধ্যে রোগ প্রতিরোধে জন্য সচেতন হতে হবে। প্রচার, প্রচারণা ও সচেতনতা উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান। সভাপতির বক্তব্যে ইপনার পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম বলেন, কোর্সটি সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন এবং মাঠপর্যায়ে এই অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে শিশুদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন ও প্রেজেন্টেশন প্রদান করেন অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম তিনি জানান এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সারা দেশের এই রোগ সম্পর্কে ধারণা ও সঠিক চিকিৎসা ছড়িয়ে পড়বে, সুন্দর সুস্থ সমাজ গড়তে এই ট্রেনিং প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে তার তথ্যচিত্রে সামগ্রিক বিষয় উপস্থাপন করেন। অনুষ্ঠানে ইপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসগণ, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি